উত্তরদিনাজপুর

ট্রাক্টর ও মোটর বাইকের সংঘর্ষ, মৃত ১

ট্রাক্টর ও মোটর বাইকের মুখমুখি সংঘর্ষে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উত্তরদিনাজপুর জেলার কালিয়াঞ্জের তারাঙ্গোপুর এলাকায়। এদিন রাতে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের বড়কিটা মহেন্দ্র এলাকার বাসিন্দা জয় ঘোষ কাজ থেকে বাড়ি ফিরছিল। সে দোকানে দোকানে মিষ্টি তৈরীর ছানা দেয়। এদিন রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে জয় ঘোষ। গুরুত্বর আহত হয় সে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানন্তর করা হয়,সেখানে নিয়ে গেলে চিকিৎসক জয় ঘোষকে মৃত বলে ঘোষণা করে।